صحيح الجامع الصغير وزيادته
Sahihul Jami
সহীহুল জামি
6437 - «من قال: لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في يوم مائة مرة كانت له عدل عشر رقاب وكتبت له مائة حسنة ومحيت عنه مائة سيئة وكانت له حرزا من الشيطان يومه ذلك حتى يمسي ولم يأت أحد بأفضل مما جاء به إلا أحد عمل عملا أكثر من ذلك» .
تحقيق الشيخ ناصر الدين الألباني:
(صحيح) [حم ق ت هـ] عن أبي هريرة. مختصر مسلم 1908.
অনুবাদঃ আবূ হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে ব্যক্তি দিনে একশ’ বার বলে: “লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শারীকা লাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর” (আল্লাহ্ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই, আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান), তবে তা তার জন্য দশটি গোলাম আযাদ করার সমতুল্য হবে, তার জন্য একশ’টি নেকি লেখা হবে এবং তার থেকে একশ’টি গুনাহ মুছে দেওয়া হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত তা শয়তান থেকে তার জন্য রক্ষা কবচ হবে। আর সে যা নিয়ে এসেছে, তার চেয়ে উত্তম কিছু নিয়ে আর কেউ আসতে পারবে না, তবে সেই ব্যক্তি ব্যতীত যে তার চেয়েও বেশি কাজ করেছে।