مسند أحمد بن حنبل
Musnad Ahmad ibnu Hambal
মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল
326 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا دُجَيْنٌ أَبُو الْغُصْنِ، بَصْرِيٌّ، قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ فَلَقِيتُ أَسْلَمَ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَقُلْتُ: حَدِّثْنِي عَنْ عُمَرَ، فَقَالَ: لَا أَسْتَطِيعُ أَخَافُ أَنْ أَزِيدَ أَوْ أَنْقُصَ، كُنَّا إِذَا قُلْنَا لِعُمَرَ: حَدِّثْنَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَخَافُ أَنْ أَزِيدَ حَرْفًا أَوْ أَنْقُصَ، إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ كَذَبَ عَلَيَّ فَهُوَ فِي النَّارِ " .
تحقيق الحافظ جلال الدين السيوطي: [رمز له بالصحة.] {الجامع الصغير (8994).}
অনুবাদঃ ৩২৬। আবুল গুছন বাসারী বলেন, আমি মদীনায় গেলাম। সেখানে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর মুক্ত দাস আসলামের সাথে আমার সাক্ষাত হলো। তাকে বললাম, উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে আমাকে কোন হাদীস শোনাও। সে বললো, পারবো না। আমার ভয় হয় কিছু কম বা বেশি বলে ফেলবো। আমরা যখন তাকে বলতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে কোন হাদীস শোনান, তখন বলতেন, আমার আশঙ্কা হয়। একটি অক্ষরও কমিয়ে বা বাড়িয়ে বলি কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা বলবে, সে জাহান্নামে যাবে।