الحديث


مسند أحمد بن حنبل
Musnad Ahmad ibnu Hambal
মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল





مسند أحمد بن حنبل (305)


305 - حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا أَصْبَغُ، عَنْ أَبِي الْعَلاءِ الشَّامِيِّ، قَالَ: لَبِسَ أَبُو أُمَامَةَ ثَوْبًا جَدِيدًا، فَلَمَّا بَلَغَ تَرْقُوَتَهُ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي، ثُمَّ قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنِ اسْتَجَدَّ ثَوْبًا فَلَبِسَهُ، فَقَالَ حِينَ يَبْلُغُ تَرْقُوَتَهُ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي، ثُمَّ عَمَدَ إِلَى الثَّوْبِ الَّذِي أَخْلَقَ - أَوْ قَالَ: أَلْقَى - فَتَصَدَّقَ بِهِ، كَانَ فِي ذِمَّةِ اللهِ، وَفِي جِوَارِ اللهِ، وَفِي كَنَفِ اللهِ حَيًّا وَمَيِّتًا، حَيًّا وَمَيِّتًا، حَيًّا وَمَيِّتًا " .

تحقيق الحافظ جلال الدين السيوطي: [رمز له بالحسن.] {الجامع الصغير (8400).}




অনুবাদঃ ৩০৫। আবুল আ’লা শামী বলেন, আবু উমামা একটা নতুন পোশাক পরলেন। পোশাক যখন তাঁর বুকের ওপর পর্যন্ত পৌছলো, অমনি বললেন, মহান আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি আমার ছতর ঢাকা ও আমার সৌন্দর্য বর্ধনের উপযুক্ত পোশাক পরিয়েছেন। অতঃপর বললেন, আমি উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি নতুন কোন পোশাক লাভ করলো ও তা পরিধান করলো, অতঃপর যখন সে পোশাক তার বুকের ওপর পর্যন্ত পৌছলো, তখন বললো, মহান আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি আমাকে আমার ছতর ঢাকা ও সৌন্দর্য বর্ধনের জন্য পোশাক পরিয়েছেন। অতঃপর সে তার পুরানো পোশাক দান করে দিল, সে আল্লাহর নিরাপত্তায় আল্লাহর ঘনিষ্ঠ সান্নিধ্যে ও আল্লাহর আশ্রয়ে অবস্থান নিল, জীবিত ও মৃত উভয় অবস্থায়, জীবিত ও মৃত উভয় অবস্থায়, জীবিত ও মৃত উভয় অবস্থায়।