رياض الصالحين
Riyadus Salihin
রিয়াদুস সালিহীন
وعن عبد اللَّه بن زَمْعَةَ رضي اللَّهُ عنه ، أَنه سمعَ النبيَّ صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم يخْطُبُ ، وذآَر النَّاقَةَوالَّذِى عقَرهَا ، فقال رسول اللَّه صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم : » إِذِ انْبعث أَشْقَاهَا « انْبعثَ لَها رَجُلٌ عزِيز،ٌ عارِمٌمنِيعٌ في رهْطِهِ « ثُمَّ ذآَرَ النِّساءَ ، فَوعظَ فِيهنَّ ، فَقالَ : » يعْمِدُ أَحَدآُمْ فيجْلِدُ امْرأَتَهُ جلْد الْعَبْدِ فلَعلَّهُيُضاجعُهَا مِنْ آخِر يومِهِ « ثُمَّ وَعَظهُمْ في ضحكهِمْ مِن الضَّرْطَةِ وقال : »لِمَ يضحكُ أَحَدَآُمْ مِمَّا يفعلُ ؟ «متفق عليه .«وَالْعارِمُ « بالعين المهملة والراءِ : هُو الشِّرِّيرُ المُفْسِد ، وقولُه : » انبعثَ «، أَيْ : قَامَ بسرعة .
অনুবাদঃ ২/২৭৯। আব্দুল্লাহ ইবনু যামআহ রাদিয়াল্লাহু ‘আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খুৎবাহ দিতে শুনলেন। তিনি (খুৎবার মাধ্যমে) (সালেহ নবীর) উটনী এবং ঐ ব্যক্তির কথা আলোচনা করলেন, যে ঐ উঁটনীটিকে কেটে ফেলেছিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘যখন তাদের মধ্যকার সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠল। (সূরা শাম্স ১২ আয়াত) (অর্থাৎ) উঁটনীটিকে মেরে ফেলার জন্য নিজ বংশের মধ্যে এক দুরন্ত চরিত্রহীন প্রভাবশালী ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।’’
অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কথা আলোচনা করলেন এবং তাদের ব্যাপারে উপদেশ প্রদান করলেন। তিনি বললেন, ‘‘তোমাদের কেউ কেউ তার স্ত্রীকে দাসদের মত প্রহার করে। অতঃপর সম্ভবত দিনের শেষে তার সাথে সঙ্গমে লিপ্ত হয়। (এরূপ উচিত নয়।)’’ পুনরায় তিনি তাদেরকে বাতকর্মের (বায়ু নির্গত) ব্যাপারে হাসতে নিষেধ করলেন এবং বললেন, ‘‘তোমাদের কেউ এমন কাজে কেন হাসে, যে কাজ সে নিজেও করে?’’ (বুখারী ও মুসলিম) [1]
[1] সহীহুল বুখারী ৩৩৭৭, ৪৯৪২,৫২০৪, ৬০৪২, মুসলিম ২৮৫৫, তিরমিযী ৩৩৪৩, ইবনু মাজাহ ১৯৮৩, আহমাদ ১৫৭৮৮, দারেমী ২২২০
তাহক্বীক শায়খ নাসির উদ্দিন আলবানীঃ সহীহ